× UCB Sticker Card
সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৯:১৩ পিএম

কিশোরগঞ্জের ফজা পাগলাকে থামান : নাসীরুদ্দীন পাটওয়ারী

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৯:১৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে তাড়াইল উপজেলা সদরে পদযাত্রা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আয়োজিত পথসভায় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘প্রিয় তারেক রহমান, কিশোরগঞ্জের ফজা পাগলাকে (সংসদ সদস্য ফজলুর রহমান) থামান।’

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অপূর্ণ আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জুলাইকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টার প্রতিবাদ জানাতেই এনসিপির ‘জুলাই জাগরণ’ কর্মসূচি। তার অভিযোগ, রাজনৈতিক মহল ও আমলাতন্ত্রের একটি অংশ জুলাইয়ের চেতনাকে দুর্বল করার চেষ্টা করছে।

একই সঙ্গে তিনি দেশের বিভিন্ন স্থানে দখলবাজি, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের আধিপত্য প্রতিষ্ঠার জন্য হয়নি; জনগণ ন্যায়বিচার, সুশাসন ও বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের পরিবর্তে রাজনৈতিক বিবেচনায় দায়িত্ব দেওয়া হচ্ছে, যা জনগণের ভোটাধিকারের পরিপন্থী।

সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে মানুষের অনেক প্রত্যাশা এখনো পূরণ হয়নি। চাকরিতে বৈষম্য দূর, সুযোগের সমতা নিশ্চিত এবং রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য।

তিনি অভিযোগ করেন, কৃষি কার্ড বিতরণে প্রকৃত কৃষকরা বঞ্চিত হচ্ছেন এবং রাজনৈতিক বিবেচনায় বিএনপির নেতাকর্মীদের কার্ড দেওয়া হচ্ছে। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

এনসিপির যুগ্ম সদস্য সচিব ড. আতিক মোজাহিদ এমপি বলেন, রাষ্ট্রীয় সংস্কার, ন্যায়বিচার প্রতিষ্ঠা, জবাবদিহিমূলক শাসনব্যবস্থা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এনসিপি কাজ করছে। তিনি তরুণদের দেশ গঠনের রাজনীতিতে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

সভা শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা আগামী তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কিশোরগঞ্জ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ইকরাম হোসেনকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির এমপি ড. আতিক মোজাহিদ, কিশোরগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক শেখ খাইরুল কবির, সদস্যসচিব আরিফুর রহমান বাবু, ফয়সাল প্রিন্সসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

Link copied!