× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০৯:৪৬ পিএম

মাছ চুরির মামলায় যুবলীগ-ছাত্রলীগের ২ ভাই গ্রেপ্তার

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০৯:৪৬ পিএম

আটক হওয়া দুই ভাই। ছবি- সংগৃহীত

আটক হওয়া দুই ভাই। ছবি- সংগৃহীত

কুড়িগ্রামের চর রাজিবপুরে মাছ চুরি ও চাঁদাবাজির মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের দুই আপন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন, চররাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের শংকর মাধবপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মাইদুল ইসলাম (৩৫) ও শাজাহান আলী (৪২)। শাজাহান আলী একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক। অপর ভাই মাইদুল ইসলাম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৫ সালে চাঁদাবাজি ও পুকুরের মাছ চুরির অভিযোগ ওঠে। এ ঘটনায় ২০২৪ সালের ৭ অক্টোবর বিএনপি সমর্থক বদিউজ্জামান বাদী হয়ে চররাজিবপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের একপর্যায়ে অজ্ঞাতনামা আসামি হিসেবে শনাক্ত করে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ওই দুই সহোদরকে গ্রেপ্তার করা হয়।

চররাজিবপুর থানার ওসি মুসা মিয়া গণমাধ্যমকে জানান, মঙ্গলবার রাতে উপজেলার কোদালকাটি ইউনিয়নের শংকর মাধবপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

Link copied!