× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৮:৪৯ পিএম

সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণে বিজিবির বাধা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৮:৪৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নতুন পাকা সড়ক নির্মাণের উদ্যোগ নিলে তা বন্ধ করতে বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

খলিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলারের নিকটে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্প কমান্ডার সুবেদার আবু তাহের।

ভারতের পক্ষে নেতৃত্ব দেন কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানাধীন মেঘ নারায়ণের কুঠি বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমার। প্রায় আধা ঘণ্টাব্যাপী বৈঠকে উভয় পক্ষের ছয় জন করে মোট ১২ জন সদস্য উপস্থিত ছিলেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪-এর ১ এস থেকে ১১ এস পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় ভারতের অভ্যন্তরে কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা এলাকায় কুর্শাহাট-দিনহাটা সংযোগকারী একটি পুরোনো সড়ক রয়েছে।

সীমান্তঘেঁষা এই সড়কটি কোথাও ৭০ গজ, কোথাও ৫০-৬০ গজ এবং কোথাও ১০০-১২০ গজ দূরত্বে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি অবস্থান করছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত তিন থেকে চার দিন ধরে ওই পুরোনো সড়কের পূর্ব পাশে নতুন পাকা সড়ক নির্মাণের কাজ শুরু করেছে বিএসএফ। রাতের আঁধারে বিএসএফ সদস্যদের উপস্থিতিতে নির্মাণকাজ চলতে থাকে এবং ইতোমধ্যে প্রায় অর্ধ কিলোমিটার অংশে কাজ সম্পন্ন হয়েছে।

বিষয়টি নজরে আসার পর বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা একাধিকবার নির্মাণকাজ বন্ধের অনুরোধ জানালেও বিএসএফ তা মানেনি।

খলিশাকোঠাল সীমান্ত এলাকার বাসিন্দা মজির রহমান জানান, বিএসএফ সদস্যরা রাতের বেলায় গোপনে সড়ক নির্মাণ অব্যাহত রেখেছিলেন। বিজিবির পক্ষ থেকে কয়েক দফা বাধা দেওয়া হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ বিষয়ে বালারহাট ক্যাম্প কমান্ডার সুবেদার আবু তাহের বলেন, সীমান্তে পাকা সড়ক নির্মাণকে কেন্দ্র করে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে বিজিবির টহল দল সীমান্ত এলাকায় অবস্থান করছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে বিএসএফ সদস্যরা সড়ক নির্মাণে ব্যবহৃত কিছু সরঞ্জাম সরিয়ে নিচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!