× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৩:৫৬ পিএম

উলিপুরে দুই ঐতিহ্যবাহী মন্দিরে চুরি

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৩:৫৬ পিএম

মন্দির মূর্তি ও পূজার সামগ্রী চুরি। ছবি : রূপালী বাংলাদেশ

মন্দির মূর্তি ও পূজার সামগ্রী চুরি। ছবি : রূপালী বাংলাদেশ

উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নে দুটি প্রাচীন মন্দির থেকে মূর্তি ও পূজার সামগ্রী চুরির অভিযোগ উঠেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন দাবি করেছেন।

এ ঘটনায় মন্দিরের পুরোহিত বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক।

জানা গেছে, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের প্রাচীন মুন্সিবাড়ী চত্বরে অবস্থিত লক্ষ্মী নারায়ণ জিও মন্দির ও গৌড়-নিতাই মন্দিরে পূজা দিতে এসে পুরোহিত ও এলাকাবাসী মন্দিরের দরজা খোলা এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান।

এ সময় গৌড়-নিতাই মন্দির থেকে কাঁসার তৈরি একটি গোপালের মূর্তি (ওজন আনুমানিক ৫০০ গ্রাম) এবং প্রায় এক কেজি ওজনের গৌড়-নিতাইয়ের দুটি মূর্তি চুরি হয়। অপরদিকে, লক্ষ্মী নারায়ণ জিও মন্দির থেকে একটি পূজার ঘণ্টা, একটি কাঁসি, একটি শঙ্খ ও একটি করতাল নিয়ে যায় দুর্বৃত্তরা।

লক্ষ্মী নারায়ণ জিও মন্দির কমিটির সভাপতি গৌরাঙ্গ চন্দ্র সরকার জানান, মন্দিরের পুরোহিত পঙ্ক চন্দ্র মহন্ত বাদী হয়ে মামলা করেছেন। তিনি দেবতাদের মূর্তি উদ্ধারের পাশাপাশি আসামিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

এ বিষয়ে উলিপুর থানার ওসি আবু সাঈদ ইবনে সিদ্দিক বলেন, মন্দিরে চুরির ঘটনায় পুরোহিত বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Link copied!