× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ১০:২০ পিএম

সড়কে বাতি স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ১০:২০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ঘোগাদহ বাজারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘প্রভাতী’ প্রকল্পের বাজার উন্নয়ন কাজের সড়ক বাতি সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিদ্যুৎ শ্রমিক মিজানুর রহমান মিজান (৪৫) এবং স্থানীয় বাসিন্দা উমেদ আলী (৩৬)। মিজানের বাড়ি হলোখানা ইউনিয়নের মদাজালছাড়া গ্রামে, বাবা মজিবর রহমান। উমেদ আলী ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলোর চর গ্রামের আদর আলীর ছেলে। তিনি বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন।

বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তারা হলেন- প্রভাতী প্রকল্পের সুফলভোগী সদস্য বাবলু মিয়া এবং বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী সেকেন্দার। তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, বাতি স্থাপনের জন্য লোহার বৈদ্যুতিক খুঁটি স্থাপন করার সময় পাশে থাকা বিদ্যুৎ সরবরাহ লাইনের তারের সঙ্গে খুঁটির সংস্পর্শ ঘটেছে। এতে মিজান বিদ্যুতায়িত হন।

তাকে সাহায্য করতে গেলে উমেদ আলীও বিদ্যুতায়িত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মিজান ও উমেদ আলীকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

কুড়িগ্রাম এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস হোসেন বিশ্বাস বলেন, “দুর্ঘটনায় দুজনের মৃত্যু দুঃখজনক। ঘটনার কারণ অনুসন্ধান করা হবে। কারও গাফিলতি থাকলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!