× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৯:৩৪ পিএম

ভারতে কারাবন্দি অবস্থায় মৃত্যু, ৩৮ দিন পর দেশে ফিরল মরদেহ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৯:৩৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙা গ্রামের বাসিন্দা খাইরুজ্জামাল (৪২) অবৈধভাবে ভারতে যাওয়ার পর কারাবন্দি অবস্থায় অসুস্থ হয়ে মারা যান। বৃহস্পতিবার (১৯ মার্চ) দীর্ঘ ৩৮ দিন পর দুই দেশের সমন্বয়ে তার লাশ দেশে ফিরিয়ে আনা হয়েছে।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় সাড়ে তিন বছর আগে খাইরুজ্জামাল অবৈধ পথে ভারতে প্রবেশ করেন। সেখানে তিনি ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। কারাবাস চলাকালে অসুস্থ হয়ে পড়লে গত ১০ ফেব্রুয়ারি তাকে জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত্যুর পর দীর্ঘ ৩৮ দিন ধরে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন দপ্তরের মধ্যে যোগাযোগ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর আজ দুপুর আড়াইটার দিকে লালমনিরহাটের চেংড়াবান্দা (বুড়িমারী) ইমিগ্রেশন চেকপোস্টে তার লাশ হস্তান্তর করা হয়। এ সময় কলকাতায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনের প্রতিনিধি, বিজিবি, বিএসএফ, দুই দেশের পুলিশ ও কাস্টমস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লাশ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রেডিও চিলমারীর স্টেশন ম্যানেজার বশির আহমেদ।

খাইরুজ্জামাল মৃত আব্দুল্লাহর ছেলে। তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!