× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৪:০০ পিএম

তরুণীকে ডেকে নিয়ে ৩ জন মিলে ধর্ষণ, প্রেমিক জাহিদ গ্রেপ্তার

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৪:০০ পিএম

তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার জাহিদ হাসান। ছবি : সংগৃহীত

তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার জাহিদ হাসান। ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিক ও তার দুই সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে প্রেমিক জাহিদ হাসানকে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৩ মার্চ) রাতে।

বুধবার (২৫ মার্চ) গ্রেপ্তারকৃত প্রেমিক জাহিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে ভুক্তভোগী তরুণী কচাকাটা থানায় মামলা দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি জাহিদ হাসানকে গ্রেপ্তার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার একটি গ্রামের ২২ বছর বয়সি তরুণীর সঙ্গে অন্য একটি গ্রামের জাহিদ হাসানের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ঘটনার দিন সন্ধ্যায় জাহিদ তাকে ঢাকায় নিয়ে গিয়ে বিয়ে করার আশ্বাস দিয়ে বাড়ি থেকে ডেকে নেন। পথে দুধকুমার নদীর তীরবর্তী একটি ভুট্টাখেতে নিয়ে যান তাকে। সেখানে আগে থেকে অবস্থান করা বন্ধু বাবু ও অজ্ঞাতনামা আরেক সহযোগী মিলে পর্যায়ক্রমে তরুণীকে ধর্ষণ করে পালিয়ে যান। ভুক্তভোগী তরুণী গভীর রাতে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন মুন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Link copied!