× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৯:১০ এএম

বিএনপি নেতার বাড়ি থেকে জ্বালানি তেল জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৯:১০ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনের বাড়ি থেকে তিনটি জেরিকেনে থাকা প্রায় ৫০ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের চন্দ্রখানা গ্রামের কলেজ রোড এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব তেল জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকারী ইউএনও দিলারা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তবে অভিযুক্ত বিএনপি নেতা আবুল হোসেন তার বাড়িতে অভিযান চালানোর বিষয়টি অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ‘আমার বাড়িতে কোনো অভিযান হয়নি।’

আবুল হোসেন উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তিনি ফুলবাড়ী উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একই সঙ্গে উপজেলার ‘কবির মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

অভিযান সূত্রে জানা গেছে, আবুল হোসেনের বাড়িতে জ্বালানি তেল মজুত থাকার খবরে ইউএনও দিলারা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। ফুলবাড়ী থানা পুলিশও অভিযানে অংশ নেয়। অভিযানে আবুল হোসেনের বাড়ির একটি ঘর থেকে দুটি বড় ও একটি ছোট জেরিকেনে থাকা প্রায় ৫০ লিটার অকটেন জব্দ করা হয়।

পরে তেলগুলো নিলামে বিক্রি করা হয়। তবে অভিযুক্ত আবুল হোসেন ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ায় তাকে কোনো শাস্তি দেওয়া হয়নি; কেবল সতর্ক করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জ্বালানি তেল উদ্ধার হলেও অভিযানের বিষয়টি অস্বীকার করেছেন বিএনপির সাবেক নেতা ও শিক্ষক আবুল হোসেন।

তিনি বলেন, ‘আমার বাড়িতে কোনো অভিযান হয়নি, কোনো তেল উদ্ধারের ঘটনাও ঘটেনি। কোথা থেকে উদ্ধার হয়েছে তা আমি জানি না।’

ইউএনও দিলারা আক্তার বলেন, ‘আবুল হোসেন নামে একজনের বাড়ি থেকে প্রায় ৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার হয়েছে। অভিযুক্ত ব্যক্তি ভুল স্বীকার করায় তাকে সতর্ক করা হয়েছে। উদ্ধারকৃত তেল নিলামে বিক্রি করা হয়েছে। বিক্রির অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!