× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০১:০৮ পিএম

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০১:০৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের ঢেকিয়ারাম গ্রামে আখের আলী (৫৫) নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে আখের আলীর পুত্রবধূ ঘরের পাশে একটি বাঁশের খুঁটির সঙ্গে দোলনার দড়ি দিয়ে তাকে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। এ দৃশ্য দেখে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আখের আলী দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন। পাশাপাশি তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলেও জানান স্থানীয়রা।

কিছুদিন ধরে তার আচরণ অস্বাভাবিক ছিল এবং এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে পরিবারের সদস্যরা জানান। বিষয়টি নিয়ে তার স্ত্রী আগেই এলাকাবাসীকে সতর্ক করেছিলেন বলেও জানা যায়।

মৃত আখের আলীর একটি কন্যাসন্তান রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!