ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুড়িগ্রামে বিদ্যুতায়িত হয়ে ২ যুবকের মৃত্যু

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জুন ১, ২০২৬, ০৭:৩৮ পিএম
ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুতায়িত হয়ে দুজন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।

সোমবার  (১ জুন) সকালে উপজেলার পৌর এলাকায় ও দুপুরে বামনডাঙা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এ ঘটনার বিষয়টি নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লা হিল জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন নাগেশ্বরী পৌর এলাকার ফকিরটারী বাগডাঙ্গা এলাকার শাহিনুর আলমের ছেলে মাহবুবুল হাসান মুহিত এবং উপজেলার বামনডাঙা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা এলাকার মজিবর রহমানের ছেলে সাবু মিয়া। নিজ নিজ বাড়িতে বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় তাঁরা মারা যান।

সংশ্লিষ্টরা বলছেন, টেকনিশিয়ান ছাড়া বিদ্যুতের সংযোগের কাজ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাড়িতে জরুরি সাধারণ সংযোগ কাজ করতে গেলে অন্ততপক্ষে মেইন সুইচ বন্ধ করে করা উচিত। এতে বিদ্যুতায়িত হওয়ার ঝুঁকি কম থাকে, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো যায়।

নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, ঘটনা জানার পর সংশ্লিষ্ট এলাকায় পুলিশ সদস্য পাঠানো হয়েছিল। বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে।