× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৪, ০৯:৫৪ পিএম

ব্রহ্মপুত্রে নিখোঁজের দু‍‍`দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৪, ০৯:৫৪ পিএম

কলেজ ছাত্র সোহান । ছবি: রূপালী বাংলাদেশ

কলেজ ছাত্র সোহান । ছবি: রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের রমনা ঘাটে সাঁতরিতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর কলেজ ছাত্র সোহান (২৪) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রোববার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। পরে খবর পেয়ে নিহতের স্বজন ও নৌ পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে আসেন।

এর আগে গত শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় চিলমারীর রমনা ঘাটে সাঁতরিতে গিয়ে নিখোঁজ হন ওই কলেজ ছাত্র। নিহত সোহান রংপুরের হারাগাছ এলাকার রাজা মিয়ার ছেলে ও স্থানীয় একটি কলেজের অর্নাসের ছাত্র।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, নিখোঁজ সোহান সহ তার আরও ৪-৫ জন বন্ধু মিলে গত শুক্রবার চিলমারীর রমনা ঘাটে বেড়াতে আসেন। ঘোরাঘুরি শেষে সোহান সখের বসে ব্রহ্মপুত্র নদে সাঁতরিতে গিয়ে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরেরদিন শনিবার নদে অভিযান চালিয়ে তার সন্ধান পাননি তারা।  

চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনর্চাজ নারায়ণ বর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ ব্রহ্মপুত্র নদের ভাটি সুন্দরগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করে স্থানীয়রা। এর আগে আমাদের ডুবুরি দল নদে তল্লাশি করে তার সন্ধান পাননি।
 


 

আরবি/জেডআর

Link copied!