× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ০১:৫৬ পিএম

কুড়িগ্রামে মারপিটের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ০১:৫৬ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ছাত্রদলের সভাপতিকে মারপিটের মামলায় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সানি (২৪)কে গ্রেফতার করেছে রাজারহাট থানা পুলিশ। 

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে গ্রেফতারকৃত ওই ছাত্রলীগ নেতাকে কোর্টে প্রেরণ করেছে পুলিশ।

পুলিশ জানায়, ৫ আগষ্ট সাজ্জাদ হোসেন সানি (২৪)সহ কয়েকজন যুবক রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে উপজেলা ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেনকে আটকের পর মারপিট করে গুরত্বর আহত করে। 

ওই ঘটনায় সাদ্দাম হোসেন গতকাল বৃহস্পতিবার বাদী হয়ে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত সাজ্জাদ হোসেন সানিকে ওইদিন সন্ধ্যায় উপজেলার ঘড়িয়ালডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করে।

সাজ্জাদ হোসেন সানি উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ খামার গ্রামের আব্দুল আজিজের ছেলে। সে ওই ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়মিত মামলায় ওই আসামিকে গ্রেফতার করে আজ শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

 

আরবি/জেডআর

Link copied!