× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৪:২১ পিএম

কুষ্টিয়ায় ককটেল তৈরির সময় দুইজন আটক

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৪:২১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ার খোকসা উপজেলায় ককটেল তৈরির সময় দুইজনকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আটটার দিকে খোকসা উপজেলার সমসপুর বাজার সংলগ্ন মাদক ব্যবসায়ী ফারুকের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মো. হাসান আলী (৩০), পিতা উসমান আলী, গ্রাম বরইচারা, গোপগ্রাম ইউনিয়ন এবং মো. রাজিব হোসেন, পিতা মৃত শাজাহান আলী, গ্রাম রাজিনাথপুর।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তারা ককটেল তৈরির কাজে লিপ্ত অবস্থায় আটক হন। এ সময় তাদের কাছ থেকে তিনটি ককটেল এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানে খোকসা থানার তদন্ত কর্মকর্তা মোশারফ হোসেনসহ পুলিশের একটি দল অংশ নেয়।

খোকসা থানার ওসি মোতালেব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Link copied!