× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৯:৪৭ এএম

বিএনপি মনোনীত প্রার্থীর পথসভা অনুষ্ঠিত

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৯:৪৭ এএম

রাগীব রউফ চৌধুরী। ছবি : রূপালী বাংলাদেশ

রাগীব রউফ চৌধুরী। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেছেন, বিএনপি তাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে। ধানের শীষ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতীক নয়; এটি গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত করে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের প্রতীক।

শনিবার (৭ ফেব্রুয়ারি) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার একাধিক স্থানে গণসংযোগ ও নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মাদক তরুণ সমাজকে ধ্বংস করছে, সন্ত্রাস মানুষের নিরাপত্তা কেড়ে নিচ্ছে, চাঁদাবাজি সাধারণ মানুষের জীবনে স্থায়ী আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, পাশাপাশি বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে এবং সমাজে নারী নির্যাতন উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। আমরা সবাই যদি সচেতন হই এবং রাষ্ট্র পরিচালনায় সৎ নেতৃত্ব ও আইনের শাসন প্রতিষ্ঠা করা যায়, তাহলে এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব বলে জানান তিনি।

ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী আরও বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে। সাধারণ মানুষের জানমাল ও সম্মান রক্ষায় কোনো আপস করা হবে না।

তিনি বলেন, আপনারা আমার সঙ্গে থাকলে এলাকায় মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও নারী নির্যাতন বন্ধ হবে ইনশাআল্লাহ। পথসভায় তিনি আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।

শনিবার বিকেলে ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া বাজারে আব্দুর রশিদ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

এ সময় বক্তব্য দেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শাহাজান আলী, উপজেলা মহিলাবিষয়ক সম্পাদক ইন্দোনেশিয়া সিটু, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, বিএনপি নেতা কামরুজ্জামান জামালসহ অন্য নেতৃবৃন্দ।

রূপালী বাংলাদেশ

Link copied!