ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুষ্টিয়া-৪ আসনে ভোটের ফলাফল পুনর্গণনার দাবিতে বিক্ষোভ 

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৫:১৫ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ভোটের ফলাফল পুনর্গণনার দাবিতে বিক্ষোভ করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কুমারখালী ও খোকসা উপজেলার নেতাকর্মীরা এ বিক্ষোভ করে। তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিএনপি নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশ-মিছিল শেষে কুষ্টিয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে ভোট পুনর্গণনার দাবিতে লিখিত অভিযোগ জমা দেন বিএনপি।

বিক্ষোভ কর্মসূচিতে কুমারখালী ও খোকসা উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।