× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৭:০৫ এএম

লালন প্রেমিকদের আধ্যাত্মিক মিলনমেলা ‘সাধুর হাট’ শেষ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৭:০৫ এএম

লালন শাহের আখড়া বাড়িতে ‘সাধুর হাট’ । ছবি : রূপালী বাংলাদেশ

লালন শাহের আখড়া বাড়িতে ‘সাধুর হাট’ । ছবি : রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট লালন শাহের আখড়া বাড়িতে অনুষ্ঠিত ‘সাধুর হাট’ সমাপ্ত হয়েছে। এই আধ্যাত্মিক মিলনমেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউল ও লালনভক্তরা গান পরিবেশন, গুরু-শিষ্য তত্ত্বের আলোচনা এবং আধ্যাত্মিক ভাব বিনিময়ের মাধ্যমে তিন দিনের অনুষ্ঠান সম্পন্ন করেছেন।

সাধুরা পূর্ণসেবা ও বিশেষ আচার অনুষ্ঠানের মাধ্যমে আখড়া ত্যাগ করেন, যা ‘সাধুর হাট’ ভাঙা বা সাঙ্গ হওয়ার অনুষ্ঠান হিসেবে পরিচিত। এই হাটের মধ্য দিয়ে লালনের মতাদর্শের অনুসারীরা আধ্যাত্মিক বাণী ও প্রেম নিয়ে নিজ নিজ স্থানে ফিরে যান।

এর আগে, লালন স্মরণোৎসব উপলক্ষে সোমবার (২ মার্চ) দুপুর ২টায় লালন একাডেমি মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, দোলপূর্ণিমা তিথিতে প্রতিবছর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে তিন দিনব্যাপী সাড়ম্বরে এই স্মরণোৎসব উদযাপিত হয়। সাধু-গুরু ও লালনভক্তদের সরব উপস্থিতি, গান এবং গ্রামীণ মেলার সমন্বয়ে আখড়াবাড়ি প্রাঙ্গণ জমজমাট হয়ে ওঠে।

এ বছর রমজান মাসের কারণে অনুষ্ঠান স্বল্প পরিসরে উদযাপিত হয়। অন্যান্য বছরের তুলনায় বাউল ও ভক্তদের উপস্থিতি কিছুটা কম ছিল। বাউলরা জানান, তারা এখানে আসেন নিজেকে খুঁজে পাওয়ার এবং আধ্যাত্মিক পথ অনুসরণের জন্য।

রূপালী বাংলাদেশ

Link copied!