× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৪:৩৪ পিএম

কুসিক আজ থেকে দুর্নীতিমুক্ত : নবনিযুক্ত প্রশাসক

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৪:৩৪ পিএম

বক্তব্য দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। ছবি : রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। ছবি : রূপালী বাংলাদেশ

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, এ সিটি কর্পোরেশন আজ থেকে দুর্নীতিমুক্ত। এটা ছিল বাংলাদেশের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত একটি প্রতিষ্ঠান। 

তিনি ঘোষণা দিয়ে বলেন, ইনআশাল্লাহ, আজ থেকেই আমি সর্বোচ্চ চেষ্টা করব, নীতি-নৈতিকতা এবং আদর্শ দিয়ে এ সিটি কর্পোরেশনকে পরিচালনা করার। এ দুর্নীতিগ্রস্ত সিটি কর্পোরেশনকে নগরবাসীর সেবার কেন্দ্রস্থলে পরিণত করব।

সোমবার (১৬ মার্চ) দুপুরে কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রশাসকের দায়িত্ব গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইউসুফ মোল্লা টিপু বলেন, মহান আল্লাহর কাছে অগণিত শুকরিয়া আদায় করছি। কৃতজ্ঞতা স্বীকার করছি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি। 

তিনি বলেন, আমি দলমত নির্বিশেষে সব ধর্ম-বর্ণের নগরবাসীর সহযোগিতা কামনা করছি। আমি জনগণের সেবা করার জন্য সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আমার মাঝে যেন এ চেয়ারের কোনো অহংকার এবং অহমিকা কাজ না করে আল্লাহর কাছে সেই ফরিয়াদ করছি। আমি গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করছি। 

দুর্নীতিবাজ কর্মকর্তাদের হুঁশিয়ার করে তিনি বলেন, আপনাদের হয় দুর্নীতি ছাড়তে হবে, অন্যথায় কুমিল্লা সিটি কর্পোরেশন ছেড়ে পছন্দের জায়গায় চলে যেতে হবে। এ সিটি কর্পোরেশন আজ থেকে দুর্নীতিমুক্ত। 

নবনিযুক্ত কুসিক প্রশাসক বলেন, আমার নেতা তারেক রহমান বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন। আমরা তার কর্মী হিসেবে অবশ্যই তা মাঠে বাস্তবায়ন করব। যতদিন এই চেয়ারে থাকবো, সততা, ন্যায়-নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব। 

তিনি বলেন, মঙ্গলবার থেকেই যানজট নিরসন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। ঈদে মানুষ যেন নির্বিঘ্নে রাস্তায় চলাচল করতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করব। তা ছাড়া জলাবদ্ধতা এবং অন্যান্য সমস্যাগুলো নিয়েও কাজ শুরু করব। 

এর আগে তিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক অতিরিক্ত সচিব শাহ আলমের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!