× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ১২:০৫ এএম

ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৩

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ১২:০৫ এএম

ছবিঃ রূপালি বাংলাদেশ

ছবিঃ রূপালি বাংলাদেশ

ঈদের নামাজ মসজিদে নাকি ঈদগাহ মাঠে হবে এ নিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জন আহত হয়েছেন।

শনিবার (২১ মার্চ) সকালে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চর এলঙ্গী আচার্য গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চর এলঙ্গী আচার্য গ্রামে অন্তত ১২০টি পরিবারের প্রায় পাঁচ শতাধিক মানুষের বসবাস। তাদের ইবাদতের জন্য একটি মসজিদ ও একটি ঈদগাহ মাঠ রয়েছে।

শনিবার ঈদুল ফিতরের দিন সকাল থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়ছিল। সে কারণে ঈদগাহ কমিটি সকাল সাড়ে আটটার পরিবর্তে ঈদের জামাত সাড়ে ৯ টায় নির্ধারণ করে। এ নিয়ে গ্রামবাসী দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।

একাংশ চর এলঙ্গী আচার্য জামে মসজিদে নামাজ শুরু করেন। পরে ঈদগাহ কমিটির পক্ষ থেকে কয়েকজন প্রতিপক্ষের লোকদের ঈদগাহে আসার আহ্বান জানালে তারা সেখানে যান।

এ সময় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডার জেরে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হন।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, ঈদের নামাজ মসজিদে নাকি ঈদগাহ মাঠে হবে এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!