× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ১০:২৯ পিএম

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ১০:২৯ পিএম

ছবিঃ রূপালি বাংলাদেশ

ছবিঃ রূপালি বাংলাদেশ

কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

রোববার (২২ মার্চ) দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কুমারখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা এলাকার রবিউল ইসলামের ছেলে এবং সে পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ছাত্র ঈদের দ্বিতীয় দিন মোটরসাইকেলে ঘুরতে বের হয়। মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!