× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ১২:১৭ এএম

দুই পক্ষের সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ১০

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ১২:১৭ এএম

ছবিঃ রূপালি বাংলাদেশ

ছবিঃ রূপালি বাংলাদেশ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কালোয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।

রোববার (২২ মার্চ) সন্ধ্যায় এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৪ জন গুলিবিদ্ধ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়া ইউনিয়নের বেড় কালোয়া গ্রামে ইয়ারুল ও রাশু মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।

বিকেলে একটি চায়ের দোকানে বসে কোমল পানীয় পান করার সময় কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং গোলাগুলির ঘটনা ঘটে।

আহতদের প্রথমে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের মধ্যে কয়েকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!