× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ১২:৪৯ পিএম

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১৬

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ১২:৪৯ পিএম

আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ছবি : রূপালী বাংলাদেশ

আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ছবি : রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ার কুমারখালীতে মাত্র ৬ শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন।
 
শনিবার (২৮ মার্চ) রাতে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের খালপাড়া এলাকায় দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুছাম শেখের দাদির রেখে যাওয়া মাত্র ৬ শতাংশ জমি নিয়ে তার চাচাতো ভাই মৃত আতাহার শেখের ছেলে হাবিল শেখের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলছিল। জমিটি বর্তমানে হাবিল শেখের দখলে রয়েছে। তিনি তা সম্প্রতি বিক্রির চেষ্টা করেন। কিন্তু বৈধ কাগজপত্র না থাকায় বিক্রির প্রক্রিয়া থমকে যায়। বিষয়টি জানাজানি হলে মুছাম শেখ নিজের অংশ দাবি করেন। এতে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

মুছাম শেখ লোকজন নিয়ে জমি মাপতে গেলে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। রাতের দিকে তা চরম আকার ধারণ করে। লাঠি, ঢাল, সরকি ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে দু’পক্ষের অন্তত ১৬ জন আহত হন।

বিষয়টি নিশ্চিত করেন কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানান, সামান্য জমি নিয়ে আত্মীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!