× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৩:০৫ এএম

বাল্যবিবাহ ও মাদক থেকে দূরে থাকার অঙ্গীকার শিক্ষার্থীদের

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৩:০৫ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ার শিক্ষার্থীদের স্মার্টফোন আসক্তি, অশ্লীল কনটেন্ট, বাল্যবিবাহ ও মাদক থেকে দূরে থাকার অঙ্গীকার করে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৫০০ শিক্ষার্থী স্মার্টফোন আসক্তি, অশ্লীল কনটেন্ট, বাল্যবিবাহ ও মাদক থেকে দূরে থাকার অঙ্গীকার করে।

বুধবার (১ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’-এর কেন্দ্রীয় কমিটি ও সাংবাদিক হাবীব চৌহানের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা শামসুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক হাবীব চৌহান এবং আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক আরিফুজ্জামান।

বক্তারা বলেন, বর্তমান সময়ে ইন্টারনেট দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে এর অপব্যবহার কিশোর-তরুণদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

অনলাইন গেমে আসক্তি, সাইবার অপরাধ ও অনৈতিক কনটেন্টের প্রভাবে তারা বিপথগামী হতে পারে। এ থেকে উত্তরণে প্রয়োজন সচেতনতা, পারিবারিক তদারকি এবং সঠিক দিকনির্দেশনা।

আলোচনা শেষে শিক্ষার্থীরা শপথ নেয়- স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকা, সময়ের সঠিক ব্যবহার করা, অশ্লীল ও অনৈতিক কনটেন্ট বর্জন, নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করা এবং বাল্যবিবাহ ও মাদককে ‘না’ বলা।

অনুষ্ঠানে ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, নতুন প্রজন্মকে সুশিক্ষা, মানবিকতা ও দায়িত্ববোধে গড়ে তোলাই তাদের লক্ষ্য। প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি সামাজিক ও নৈতিক মূল্যবোধে তরুণদের আরও দৃঢ় হওয়ার আহ্বান জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!