× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৫:১৭ পিএম

পদ্মা নদীতে দুর্বৃত্তদের গুলিবর্ষণে ৫ পুলিশ সদস্যসহ আহত ৬

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৫:১৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মা নদীতে দুর্বৃত্তদের গুলিবর্ষণে পাঁচ পুলিশ সদস্যসহ ছয়জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 

আহত পুলিশ সদস্যরা হলেন, পরিদর্শক শফিকুল ইসলাম (ক্যাম্প ইনচার্জ), কনস্টেবল এনামুল হক, কনস্টেবল শাহিনুর হক, কনস্টেবল নাজমুল হাসান ও কনস্টেবল মানিক মিয়া।

জানা গেছে, ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা নৌ পুলিশ ক্যাম্পের একটি দল নৌকায় পদ্মা নদীর হরিপুর পয়েন্টে অভিযানে যায়। এ সময় ওই এলাকায় আগে থেকেই অবস্থান নেওয়া একদল সশস্ত্র অপরাধী পুলিশকে লক্ষ্য করে আকস্মিক গুলি চালায়। গুলিতে পাঁচ পুলিশ সদস্য এবং তাদের বহনকারী নৌকার মাঝিও আহত হয়। 

হামলায় আহতদের দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে কনস্টেবল শাহিনুর হকের চোখে গুলি লাগায় উন্নত চিকিৎসার জন্য আজ বুধবার সকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

তবে এ বিষয়ে জানতে লক্ষিকুন্ডা নৌ-ফাঁড়ির আইসি ও ডিউটি অফিসারের মোবাইলে একাধিকবার কল করা হলেও সংযোগ পাওয়া সম্ভব হয়নি।
 

Link copied!