× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৮:৪১ পিএম

মহাশ্মশানে স্নানের ঘরের তালা ভেঙে চুরি 

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৮:৪১ পিএম

মহাশ্মশানের স্নানের ঘরের তালা ভেঙে চুরি। ছবি : রূপালী বাংলাদেশ

মহাশ্মশানের স্নানের ঘরের তালা ভেঙে চুরি। ছবি : রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পৌর মহাশ্মশানের স্নানের ঘরের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। 

শনিবার (২৫ এপ্রিল) রাত সোয়া ৮টায় রূপালী বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম।

জানা গেছে, শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতের কোনো এক সময় মিরপুর পৌরসভার সুলতানপুর গ্রামে অবস্থিত পৌর মহাশ্মশান এ ঘটনা ঘটে। পরে শনিবার সকালে মন্দির কমিটির লোকজন বিষয়টি জানতে পারেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, স্নানের ঘরের তালা ভেঙে চিতা সাজানো ৬পিস লোহার রড এবং একটি জল তোলা মটর চুরি হয়েছে। এ ছাড়াও কালী মন্দিরের গ্রিল ভেঙে পিতলের একটি বড় ঘট চুরি হয়। 

মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, আমরা বিষয়টি অতি গুরুত্বের সঙ্গে দেখছি। একজন পুলিশ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। উদ্ধারের চেষ্টা চলছে। এ বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি।  

রূপালী বাংলাদেশ

Link copied!