× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৯:১১ পিএম

পরীক্ষা শেষে গড়াই নদীতে গোসলে নেমে ২ বন্ধুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৯:১১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

কুষ্টিয়া সদর উপজেলায় এসএসসি পরীক্ষা শেষে গড়াই নদীতে গোসল করতে নেমে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ মে) বিকেলে উপজেলার হরিপুর ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

মৃত শিক্ষার্থীরা হলেন একই এলাকার সাইফুল ইসলামের ছেলে অপূর্ব ইফতি তাইফ (১৮) এবং নুরুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম (১৯)। তারা দুজনই এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাইফ দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুল এবং সাকিবুল কুষ্টিয়া জিলা স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে দুই বন্ধু গড়াই নদীতে গোসল করতে নামলে একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়।

বিষয়টি স্থানীয় বাসিন্দারা টের পেয়ে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।’

Link copied!