× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৬:৩৭ পিএম

১৫ দিনে লক্ষ্মীপুরে এনসিপির দুই কমিটি

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৬:৩৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩৪ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে মাছুম বিল্লাহকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট সামছুজ্জামান সোহেলকে সদস্যসচিব মনোনীত করা হয়েছে। তবে ১৫ দিন আগে (২৯ এপ্রিল) এনসিপির ফেসবুক পেজে আরও একটি অনুমোদিত কমিটি প্রকাশ করা হয়। ২-৩ ঘণ্টা পরই ওই কমিটি ফেসবুক পেজ থেকে সরিয়ে নেওয়া হয়। তবে ওই কমিটি বিলুপ্ত বা স্থগিত করার কোনো নোটিশ দেওয়া হয়নি। সেই কমিটিতে মাছুম বিল্লাহকে আহ্বায়ক এবং আলমগীর হোসেনকে সদস্যসচিব মনোনীত করা হয়েছিল।

মঙ্গলবার (১২ মে) সকাল ৮টার দিকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন অনুমোদিত কমিটি প্রকাশ করা হয়। এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এ কমিটির অনুমোদন দেন।

নতুন কমিটির অন্যরা হলেন: সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক মামুন হোসেন, আব্দুর রহমান ভূঁইয়া, জিএম জাকারিয়া, আনোয়ার হোসেন ও মো. আলমগীর; সিনিয়র যুগ্ম সদস্যসচিব আলমগীর হোসেন, যুগ্ম সদস্যসচিব মাহমুদুন্নবী টিটু, মোবারক হোসেন, সফিউল্লাহ, মো. ইব্রাহিম খলিল, এম ফারভেজ, আনোয়ার হোসেন আরিফ, আনোয়ার হোসেন ও মীর মোহাম্মদ শুভ; সাংগঠনিক সম্পাদক ইউছুফ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, আব্দুল আহাদ ফারাবি, রাসেদ হাসান ও আবুল হাসনাত সুমন; সদস্য জাফর আহমেদ ভূঁইয়া, আনোয়ার হোসেন, নাজমুল হাসান, সুমন হোসেন, আবু বকর, সাইফুল ইসলাম, ইব্রাহিম খলিল, আব্দুল কাদের, গাজী হুমায়ুন কবির, সুলতানা রাজিয়া, শারমিন আক্তার ও রিয়াজ উদ্দিন খান।

নতুন কমিটি প্রকাশ হওয়ার পর পূর্বের কমিটির সদস্যসচিব আলমগীর হোসেন বলেন, প্রকাশিত এ কমিটি অসাংগঠনিক। লক্ষ্মীপুরের যারা কেন্দ্রের দায়িত্বশীল, তারা মাঠপর্যায়ে খোঁজখবর নিয়ে কমিটি দিলে ভালো হতো। একটি নতুন সংগঠনে শুরুতেই সংকট তৈরি হয়েছে।

এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক আরমান হোসাইন বলেন, প্রথম কমিটি ঘোষণার পর কয়েকজনকে নিয়ে মতবিরোধ দেখা দেয়। পরে দুই ঘণ্টার মধ্যে ওই কমিটি স্থগিত করা হয়েছিল। এখন সবার মতামতের ভিত্তিতে নতুন করে কমিটি প্রকাশ করা হয়েছে।

Link copied!