লালমনিরহাট-বুড়িমারী রেলপথে ট্রেনে কাটা পড়ে মুন্না ইসলাম (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে পাটগ্রাম উপজেলার পাটগ্রাম রেলস্টেশনের অদূরে রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুন্না ইসলাম পাটগ্রাম পৌর এলাকার স্টেশন রোডের কাপড় ব্যবসায়ী খোকন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মুন্না ইসলাম মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় বুড়িমারী স্টেশন থেকে লালমনিরহাটগামী একটি যাত্রীবাহী ট্রেন তাকে ধাক্কা দেয়। ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার দেহ দ্বিখণ্ডিত হয়ে মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ওসি নাজমুল হাসান জানান, দুর্ঘটনার পর বিষয়টি রেলওয়ে জিআরপি থানাকে অবহিত করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন