× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০২:৪৫ পিএম

জমি নিয়ে বিরোধ, চাচাদের লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০২:৪৫ পিএম

নিহত আখতারুজ্জামান। ছবি : রূপালী বাংলাদেশ

নিহত আখতারুজ্জামান। ছবি : রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাদের লাঠি আঘাতে আখতারুজ্জামান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে ওই উপজেলার পূর্ব ফকিরপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে চাচা শাহিনুর, মতিন ও নুরুজ্জামানের সঙ্গে ভাতিজা আখতারুজ্জামানের জমি ও বসতবাড়ি নিয়ে মারামারি হয়। এ সময় চাচাদের লাঠি আঘাতে গুরুতর আহত হয় ভাতিজা আখতারুজ্জামান। 

শুক্রবার (৩ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আখতারুজ্জামানের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ আব্দুল মতিন নামে এক চাচাকে গ্রেপ্তার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় জমি ও বসতবাড়ি নিয়ে বেশ কিছুদিন ধরে রফিকুল ইসলামে ছেলে আখতারুজ্জামানের সঙ্গে তার চাচা শাহিনুর, মতিন ও নুরুজ্জামানের বিরোধ চলে আসছে। 

বৃহস্পতিবার বিকেলে ওই ঘটনার জেরে ভাতিজা আখতারুজ্জামানের ওপর হামলা চালায়। হামলায় আখতারুজ্জামান গুরুতর আহত হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতাল পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আর সকালে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মতিন নামে এক চাচাকে গ্রেপ্তার করেছেন।

হাতীবান্ধা থানার ওসি রমজান আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মামলার প্রস্তুতি চলছে। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!