× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৩:২৮ পিএম

২০০ শিক্ষার্থীর স্বপ্নের পাশে বিজিবি

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৩:২৮ পিএম

শিক্ষার্থীদের মাঝে বিজিবির শিক্ষাসামগ্রী বিতরণ। ছবি : রূপালী বাংলাদেশ

শিক্ষার্থীদের মাঝে বিজিবির শিক্ষাসামগ্রী বিতরণ। ছবি : রূপালী বাংলাদেশ

‎​লালমনিরহাট সীমান্ত এলাকার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৫ বিজিবি)। বিজিবির নিয়মিত জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়।

‎​রোববার (২৬ এপ্রিল) সকালে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) উদ্যোগে মোগলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০ শিক্ষার্থীর হাতে খাতা, কলম ও পেন্সিলসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

শিক্ষাসামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। তাদের অভিভাবকরাও বিজিবির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।  

অভিভাবকরা বলেন, আমাদের এলাকার অনেক পরিবারই আর্থিকভাবে অসচ্ছল। সন্তানদের পড়াশোনার খরচ চালাতে কষ্ট হয়। বিজিবির এই সহায়তা আমাদের জন্য অনেক উপকারে এসেছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার বলেন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এতে শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং তারা আরও উৎসাহ পাবে।

‎​শিক্ষা সামগ্রী বিতরণকালে ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফট্যানেন্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সব সময় সামাজিক ও মানবিক কাজে অঙ্গীকারবদ্ধ। সীমান্ত এলাকার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

‎​তিনি আরও জানান, সীমান্ত এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং শিক্ষার প্রসারে বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক ও সহযোগিতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‎​উপকরণ হাতে পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা মনে করছেন, বিজিবির এ ধরণের উদ্যোগ সীমান্ত এলাকার শিশুদের ঝরে পড়া রোধ করতে এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।

‎​অনুষ্ঠানে বিজিবির অন্যান্য কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Link copied!