× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: মে ১, ২০২৬, ০৭:৪৬ পিএম

লালমনিরহাটে পণ্যবাহী ট্রাক উল্টে বৃদ্ধ নিহত

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: মে ১, ২০২৬, ০৭:৪৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

লালমনিরহাটে পণ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে মনছের আলী (৬৩) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (১ মে) সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া এয়ারপোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনছের আলী ওই এলাকার পয়্যার উল্ল্যাহর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মনছের আলী নিজ বাড়ির পাশে মরিচ ক্ষেত দেখতে গিয়েছিলেন। এ সময় লালমনিরহাটগামী একটি মালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-২১৭৭) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে সরাসরি তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয় জনতা নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।

তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে পরিবারের পক্ষ থেকে অভিযোগ না পাওয়ায় আটক চালক ও হেলপারকে ছেড়ে দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!