× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৫:১৩ পিএম

কালীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৫:১৩ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জে ভুট্টাখেতে কাজ করার সময় মেঘ-বৃষ্টি দেখে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মো. ইউসুফ আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের দক্ষিণ ভোটমারী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ ওই এলাকার আইয়ুব আলী মুন্সির ছেলে এবং তিন সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ভোটমারী ইউনিয়নের তিস্তা নদীর চরে ইউসুফ আলীসহ কয়েকজন খেত থেকে ভুট্টা তোলার কাজ করছিলেন। আকাশে হঠাৎ মেঘ জমে দুপুরের দিকে ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন ইউসুফ। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।’ তিনি মৃতের পরিবারের জন্য আর্থিক সহায়তার আশ্বাস দেন।

Link copied!