× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৬:২১ পিএম

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত আব্বাসের মৃত্যু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৬:২১ পিএম

আব্বাস চৌধুরী। ছবি- সংগৃহীত

আব্বাস চৌধুরী। ছবি- সংগৃহীত

মাদারীপুরের ডাসার উপজেলার খাতিয়াল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আব্বাস চৌধুরী (৪৫) মারা গেছেন। আব্বাস চৌধুরীর মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছানোর পর ফের চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত আব্বাস চৌধুরী ওই গ্রামের মৃত মোসলেম চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, খাতিয়াল গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ১৪ তারিখ বুধবার আনোয়ার জমাদ্দারের লোকজন আব্বাস চৌধুরীর ওপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহত অবস্থায় প্রথমে আব্বাস চৌধুরীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। অবশেষে রোববার দুপুরে ঢাকায় চিকিৎসাধীন মৃত্যু হয়। আব্বাসের মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘পরিস্থিতি বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আব্বাস চৌধুরীর মৃত্যুর ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া  হবে না।’

রূপালী বাংলাদেশ

Link copied!