× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৮:১৮ পিএম

সারের দামে কারসাজি, জরিমানা আদায়

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৮:১৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মাদারীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং কৃত্রিম সংকট সৃষ্টি করার অভিযোগে এক সার ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার মস্তফাপুর বাজারে অবস্থিত মেসার্স জগদীশ ট্রেডার্সে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।

দীর্ঘদিন ধরে ওই ডিলার কৃষকদের সঙ্গে প্রতারণা করছেন এমন অভিযোগের ভিত্তিতে সহকারী পরিচালক এক অভিনব কৌশল অবলম্বন করেন। তিনি এক সহকারীকে কৃষকের ছদ্মবেশে দোকানে সার কিনতে পাঠান।

অভিযানে দেখা যায়, ডিএপি সার কেনার সময় ক্রেতাকে অন্য সারও কিনতে বাধ্য করা হচ্ছে, নতুবা সার বিক্রি করতে অস্বীকার করছেন ডিলার মহাদেব কুন্ডু।

বাধ্য হয়ে ছদ্মবেশী কৃষক অন্য সার ক্রয় করলে দেখা যায়, সেখানে ডিএপি ও এমওপি সারের প্রতি কেজিতে সরকার নির্ধারিত দামের চেয়ে ৭ টাকা বেশি রাখা হয়েছে। এসব অনিয়ম হাতেনাতে প্রমাণিত হওয়ার পর স্বত্বাধিকারী মহাদেব কুন্ডু নিজের অপরাধ স্বীকার করেন।

সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, ডিলার দুটি বড় ধরনের অপরাধ করেছেন; একটি হলো শর্ত সাপেক্ষে সার বিক্রির চেষ্টা, এবং অন্যটি হলো অতিরিক্ত মূল্য আদায়। এই অপরাধের কারণে ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে এমন কাজ না করার জন্য সতর্ক করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!