× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৫:০০ পিএম

কালকিনিতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৫:০০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মাদারীপুরের কালকিনি উপজেলায় জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের তির চান মিয়া শিকদারের বিরুদ্ধে।

সোমবার (১১ মে) দুপুরে উপজেলা সরকারি সমন্বয় অফিসের সামনে বঞ্চিত জেলেরা বিক্ষোভ সমাবেশ করেন।

বিক্ষোভে অংশ নেন চরদৌলতখান ইউনিয়নের স্থানীয় কার্ডধারী জেলেরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী জেলেদের জন্য বরাদ্দকৃত চাল প্রকৃত কার্ডধারীদের মধ্যে বিতরণের কথা থাকলেও তা না করে চেয়ারম্যান তার নিজস্ব লোকজন ও স্বজনদের মধ্যে চাল বিতরণ করেছেন বলে অভিযোগ ওঠে। এতে বহু প্রকৃত জেলে চাল থেকে বঞ্চিত হন।

কার্ডধারী জেলে দেলোয়ার কবিরাজ, মাইনউদ্দিন সরদার, সামছুল হাওলাদার, সোনিয়া, ইয়াসিন, রেজাউল কবিরাজ ও শহিদুল কবিরাজ ক্ষোভ প্রকাশ করে বলেন, তাদের কার্ড থাকা সত্ত্বেও চাল দেওয়া হয়নি। তারা চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও বঞ্চিত জেলেদের দ্রুত চাল দেওয়ার দাবি জানান।

অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান চান মিয়া শিকদার বলেন, ‘চাল বিতরণে কোনো স্বজনপ্রীতি করা হয়নি, প্রকৃত জেলেরাই চাল পেয়েছে।’

এ বিষয়ে কালকিনি উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বলেন, কার্ডধারীরা চাল পাননি- এমন অভিযোগ তার জানা নেই।

Link copied!