× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ০৭:১৬ পিএম

প্রবাসীকে পিটিয়ে হত্যা, শ্বশুরবাড়িতে আগুন দিল গ্রামবাসী

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ০৭:১৬ পিএম

রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের দারাদিয়া গ্রামে ইতালি প্রবাসী হালিম খানের শ্বশুরবাড়িতে আগুন দিয়েছে জনতা। ছবি- রূপালী বাংলাদেশ

রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের দারাদিয়া গ্রামে ইতালি প্রবাসী হালিম খানের শ্বশুরবাড়িতে আগুন দিয়েছে জনতা। ছবি- রূপালী বাংলাদেশ

মাদারীপুরে ইতালি প্রবাসী হালিম খানকে পিটিয়ে হত্যার প্রতিবাদে তার শ্বশুরবাড়িতে আগুন দিয়েছে গ্রামবাসী ও স্বজনরা। আগুনে বসতঘর, রান্নাঘর ও গোলাঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (২৫ জুন) বেলা ১১টার দিকে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের দারাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৩ জুন) রাতে দারাদিয়া গ্রামে হালিম খানকে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহ রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে পালিয়ে যায় স্ত্রী রেশমা বেগম ও তার পরিবারের সদস্যরা।

এ খবরে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। বুধবার সকালে তারা রেশমার বাবার বাড়ি ঘেরাও করে আগুন ধরিয়ে দেন। আগুনে চার কক্ষবিশিষ্ট একটি ভবন, রান্নাঘর ও ধান রাখার ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, চার বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে হালিম খান রেশমা বেগমকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীর বাবা সোমেদ চৌকিদারকে ৬০ লাখ টাকা দেন হালিম। নিজে ব্যবহার করার জন্য পাঠানো মোটরসাইকেল কেনাও হয় শ্যালক সবুজ চৌকিদারের নামে।

তিন মাস আগে ইতালি থেকে দেশে ফিরে পাওনা টাকা ও মোটরসাইকেল ফেরত চেয়ে শ্বশুরবাড়ির সঙ্গে হালিমের বিরোধ শুরু হয়। তারই জেরে সোমবার রাতে হালিমকে হত্যা করা হয় বলে অভিযোগ স্বজনদের।

এ বিষয়ে রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। হত্যার ঘটনায় মামলা হয়েছে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’

Link copied!