× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১২:২০ পিএম

জামায়াতের ৫ নেতাকর্মী আটক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১২:২০ পিএম

আটক জামায়াতের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

আটক জামায়াতের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

মাগুরার মহম্মদপুরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমিরসহ ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদের বিরুদ্ধে হাসপাতালে অনুমতি ছাড়া প্রচার চালানো এবং কম্বল বিতরণের অভিযোগ রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহম্মদপুর সদর ইউনিয়নের আমির হুসাইন আহম্মেদ কাবুল, ৬নং ওয়ার্ড সভাপতি মুকুল, ওবায়দুল্লাহ বীন হাফিজার, হাবিবুল্লাহ ও এরশাদ মাগুরা-২ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী এমবি বাকরের পক্ষে প্রচার চালাচ্ছিলেন।

তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চাইতে রোগীদের মধ্যে কম্বল বিতরণ শুরু করলে উত্তেজনা সৃষ্টি হয়। সেখানে বালিদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলী আকবার মোল্যার সঙ্গে জামায়াত নেতাদের বাগবিতণ্ডা এবং কথাকাটাকাটির ঘটনা ঘটে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. শাহানুর জামান ও মহম্মদপুর থানার ওসি মো. আশরাফুজ্জামান দ্রুত হাসপাতালে উপস্থিত হন। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি নিশ্চিত হওয়ায় ইউএনও’র নির্দেশে পুলিশ পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি মো. আশরাফুজ্জামান জানান, নির্বাচনি আইন ভঙ্গের দায়ে তাদের আটক করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে প্রাথমিক তদন্ত শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Link copied!