মানিকগঞ্জের সিংগাইরে আইনশৃঙ্খলা উন্নত রাখতে ধল্লা পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বেলা ৪টার দিকে সিংগাইর থানা পুলিশের আয়োজনে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মাসুম, সিংগাইর সার্কেল এএসপি ফাহিম আসজাদ, সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম, ওসি (তদন্ত) স্বপন কুমার বক্তব্য রাখেন।
ধল্লা বিট পুলিশ অফিসার এসআই রেজাউল করিমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন: সিংগাইর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক মিলন মাহমুদ, যুবদলের সাবেক আহ্বায়ক সেলিম হোসেন, কৃষকদলের সাবেক সদস্য সচিব আল হাসান, ধল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের মোল্লা, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুবদলের সদস্য সচিব নাজমুল হাসান এনামুল, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাহমুদুল হাসান দীপু, জামির্ত্তা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুবদলের সদস্য সচিব আশরাফ খাঁন প্রমুখ।



