× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০৪:৫৮ পিএম

পদ্মার ভাঙনে পাটুরিয়ার ৪ নম্বর ফেরিঘাট বন্ধ, চলাচল ব্যাহত

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০৪:৫৮ পিএম

পাটুরিয়ার ফেরি চলাচল বন্ধ। ছবি- রূপালী বাংলাদেশ

পাটুরিয়ার ফেরি চলাচল বন্ধ। ছবি- রূপালী বাংলাদেশ

পদ্মা নদীর তীব্র স্রোত ও ভাঙনের কারণে মানিকগঞ্জের পাটুরিয়ার ৪ নম্বর ফেরিঘাট বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে ভাঙনের ফলে ফেরিঘাটের র‌্যাম্প পানিতে ডুবে যাওয়ায় ঘাট দিয়ে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।  

মেরামতের কারণে দুপুর দেড়টা পর্যন্ত ৩ নম্বর ঘাটও বন্ধ থাকায় ফেরি চলাচলে চরম বিঘ্ন দেখা দেয়। বর্তমানে পাটুরিয়ার ৫টি ফেরিঘাটের মধ্যে মাত্র ২টির মাধ্যমে পারাপার হচ্ছে।

ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানী ঢাকাসহ অন্যান্য অঞ্চলের ফেরি যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিদিনই কোনো না কোনো ঘাটে সমস্যা হওয়ায় যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকরা ভোগান্তিতে পড়ছেন।

ঝিনাইদহ থেকে পণ্যবোঝাই ট্রাক নিয়ে আসা চালক মিজানুর রহমান বলেন, ‘মালামাল সময়মতো পৌঁছাতে না পারলে ব্যবসায়ীরা আমাদের গালমন্দ করে। এক-এক দিন এক-এক ঘাট বন্ধ হয়, কোনো স্থায়ী সমাধান নেই।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর ভারপ্রাপ্ত ডিজিএম আব্দুস সালাম জানান, নদীর তীব্র স্রোত ও ভাঙন সামাল দিতে নিয়মিত মেরামতের কাজ চলছে। তবে স্থায়ী সমাধান নির্ভর করছে নদী শাসন প্রকল্পের ওপর।

Link copied!