× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৫:০৩ পিএম

শ্রীমঙ্গলে গুড়ের দোকানে মিলল বিরল প্রজাতির তক্ষক

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৫:০৩ পিএম

বিরল প্রজাতির একটি তক্ষকের দেখা মিলল শ্রীমঙ্গলের একটি গুড়ের দোকানে। ছবি : সংগৃহীত

বিরল প্রজাতির একটি তক্ষকের দেখা মিলল শ্রীমঙ্গলের একটি গুড়ের দোকানে। ছবি : সংগৃহীত

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে নতুন বাজারে একটি গুড়ের দোকানে বিরল প্রজাতির একটি তক্ষক দেখা যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে বন্যপ্রাণী কর্মীরা তক্ষকটি অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে।

দোকান মালিক শ্যামল দেব জানান, সকালে দোকান খোলার কিছুক্ষণ পরই তার এক কর্মচারী তক্ষকটি দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। মুহূর্তেই আশপাশের দোকানদার ও পথচারীরা সেখানে ভিড় জমায়। এ সময় উপস্থিত অনেকের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে, তক্ষকটি নাকি লক্ষাধিক টাকায় বিক্রি হতে পারে।

ঘটনাস্থলে থাকা এক পথচারী বলেন, 'আমরা হঠাৎ চিৎকার শুনে এগিয়ে আসি। পরে দেখি দোকানের ভেতরে বড় একটি তক্ষক। অনেকেই বলছিল এটি খুব দামি, কিন্তু আসলে কী সত্যি জানি না।'

বিষয়টি জানার পর শ্যামল দেব বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন। পরে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে তক্ষকটি নিরাপদে উদ্ধার করেন।

স্বপন দেব সজল বলেন, 'তক্ষক একটি বিরল ও সংরক্ষিত বন্যপ্রাণী। এটি নিয়ে যে অতিরঞ্জিত মূল্যসংক্রান্ত গুজব রয়েছে, তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আমরা তক্ষকটিকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করেছি।'

পরে উদ্ধার করা তক্ষকটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে প্রাণীটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।

বিশেষজ্ঞরা জানান, এ ধরনের বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোই শ্রেয়। একই সঙ্গে গুজবে বিভ্রান্ত না হয়ে সচেতন থাকার আহ্বানও জানান তারা।

রূপালী বাংলাদেশ

Link copied!