মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু। উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মো. মাহমুদুল আলম খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু এবং উপজেলা কৃষক দলের সভাপতি হাজী আব্দুল কাইয়ুম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. মোস্তাকিম হোসেন বাবুল, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুবেল আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান জানান, প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। প্রতিজন কৃষকের জন্য সরকার নির্ধারিত মোট ব্যয় ৭৬৭ টাকা ৫০ পয়সা।



