জাতীয় চা দিবস উদযাপন অনুষ্ঠান শ্রীমঙ্গল অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন চা কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ও তাদের কোম্পানির চা প্রদর্শন করেছেন। দর্শনার্থীরা অর্গ্যানিক চায়ের স্বাদ গ্রহণের সুযোগ উপভোগ করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী। পাশাপাশি চা বোর্ডের চেয়ারম্যান এবং সরকারি বিভিন্ন উচ্চপদুস্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের একমাত্র ১০০% অর্গ্যানিক চা উৎপাদনকারী প্রতিষ্ঠান কাজী অ্যান্ড কাজী টি দেশের চা শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার সঙ্গে তুলে ধরেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার আশফাকুর রহমান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার সৈয়দ শোয়েব আহমেদ।
জাতীয় চা দিবস উপলক্ষে কাজী অ্যান্ড কাজী টি দৃষ্টিনন্দন ও মানসম্পন্ন চা মোড়ক এবং বৈচিত্র্যময় চা পণ্য বাজারজাতকরণ —এই দুইটি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে। পুরস্কার গ্রহণ করেছেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার - আশফাকুর রহমান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার সৈয়দ শোয়েব আহমেদ।
কাজী অ্যান্ড কাজী টি প্রকৃতির প্রতি দায়বদ্ধতা, শ্রমিকদের প্রতি সম্মান এবং গ্রাহকের প্রতি আস্থা নিয়ে কাজ করে আসছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের চা শিল্পের সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করছে।

