ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

১৫ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১০:২৮ পিএম
ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১৫ মামলার আসামি দুইশ পিস ইয়াবাসহ মো. জুয়েল শেখ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের একটি দল।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধায় ৬টার দিকে সিরাজদিখান উপজেলার মালখানগর এলাকায় অভিযান চালিয়ে সমুদয়কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ ভিত্তিতে মালখানগর এলাকার মো. সুমন শেখের বসতঘরের সামনে উঠানে অভিযান পরিচালনা করে মৃত আ. রশিদ শেখের ছেলে মো. জুয়েল শেখ (৩৮) কাছ থেকে দুইশ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পুলিশ আরও জানান, মো. জুয়েল শেখের বিরুদ্ধে পূর্বে ১৫টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে নতুন করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।