ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মুন্সীগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ২৪ কারাবন্দি

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৪:১১ পিএম
মুন্সীগঞ্জ জেলা কারাগার। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন মুন্সীগঞ্জ জেলা কারাগারে ২৪ জন কারাবন্দি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ ‘দৈনিক রূপালী বাংলাদেশকে’ এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা কারাগার সূত্রে জানা যায়, কারাবন্দিদের মধ্যে মোট ২৭ জন পোস্টাল ব্যালটের জন্য অনলাইনে নিবন্ধন করেন। এর মধ্যে ২৪ জন পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। বাকি ৩ জনের মধ্যে ১ জন জামিনে বের হয়ে গেছেন। ২ জন ভোট দেননি।

এ বিষয়ে জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ বলে, ‘ভোটগ্রহণের আগে বন্দিদের নিজ নিজ নির্বাচনি আসনের প্রার্থী ও প্রতীক সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়। বন্দিরা নির্ধারিত স্থানে বসে ব্যালট পেপারে ভোট দিয়ে খাম সিলগালা করেন ও কর্তৃপক্ষের কাছে জমা দেন। মোট কারাগার থেকে ব্যালটে ভোট দেওয়ার জন্য ২৭ জন নিবন্ধন করেছিলেন। এর মধ্যে ২৪ জন ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। ১ জন জামিনে চলে গেছেন এবং ২ জন ভোট দেননি।

স্থানীয়রা জানান, এই উদ্যোগের কারণে কারাগারের চার দেওয়ালের ভেতর থেকেও নাগরিক অধিকার চর্চার এক নতুন দ্বার উন্মোচন হয়েছে। এটি তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় এক বড় মাইলফলক।