× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৪:৩৪ পিএম

মন্ত্রিত্ব নয়, উন্নয়নেই মনোযোগ দিতে চান এমপি কামরুজ্জামান

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৪:৩৪ পিএম

বক্তব্য দেন মুন্সীগঞ্জ–৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। ছবি : রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন মুন্সীগঞ্জ–৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। ছবি : রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন বলেছেন, মন্ত্রিত্ব নয়, তিনি জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নেই মনোযোগ দিতে চান। তিনি বলেন, রাজনীতির মূল লক্ষ্য জনগণের প্রতিনিধি হয়ে সংসদে কথা বলা, উন্নয়ন ও রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে কাজ করা। মন্ত্রী হওয়া সম্মানের হলেও সেটি তার ব্যক্তিগত লক্ষ্য ছিল না। সুযোগ থাকলেও তিনি কোনো পদ বা চেয়ার চাননি বলেও উল্লেখ করেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সংসদ সদস্য এসব কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশে কামরুজ্জামান বলেন, রাজনীতি ও সমাজ উন্নয়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিকরা ইতিবাচকভাবে সহযোগিতা করলে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সহজ হয়।

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজন হায়দার জনির সঞ্চালনায় বক্তব্য দেন মুন্সীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ইরাদত হোসেন মানু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম শহিদ, সুলতান আহমদ, অ্যাডভোকেট রোজিনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ, সাবেক সভাপতি আরিফ উল ইসলাম, মীর নাসির উদ্দিন উজ্জ্বল, কাজী সাব্বির আহমেদ দীপু, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, সোনিয়া হাবিব লাবনী, সহসভাপতি রশীদ আহমেদ মামুন, গুলজার হোসেনসহ গণমাধ্যমে কর্মরত ব্যক্তিরা।

কামরুজ্জামান রতন আরও জানান, ছাত্ররাজনীতি ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে তিনি মানুষকে সম্মান করা ও সবার মতামত গ্রহণ করার শিক্ষা পেয়েছেন। নির্বাচনের আগে তিনি কখনো মন্ত্রিত্বের প্রতিশ্রুতি দেননি এবং এখনো সে পথে সময় নষ্ট করতে চান না। তিনি কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চান। যদি কখনো ভুল করেন বা দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে সাংবাদিকদের তা তুলে ধরার আহ্বান জানান। 

সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে চলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, পদমর্যাদার চেয়ে দায়িত্ব পালনই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

Link copied!