× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৫:৩৮ পিএম

চুরির শাস্তি থেকে বাঁচতে ৪ তলা থেকে লাফ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৫:৩৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জে চুরির শাস্তি থেকে বাঁচতে জেনারেল হাসপাতালের নতুন ভবনের ৪র্থ তলা থেকে এক যুবক লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৩০ মার্চ) দুপুর দেড়টার দিকে সদর জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। আহত যুবকের পরিচয় জানা যায়নি।

যুবকের লাফ দেওয়ার ও গুরুতর আহত হওয়ার বিষয়টি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের রোগী ও কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গত শনিবার জেনারেল হাসপাতালের ৪র্থ তলার প্যাথলজি বিভাগের ২২৩ নম্বর কক্ষ থেকে টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও এলাকার এক রোগীর মোবাইল ফোন চুরি হয়। সোমবার দুপুরে হাসপাতালের একই বিভাগের একই কক্ষে আবারও মোবাইল চুরির সময় রোগী ও তার স্বজনরা অজ্ঞাত ওই যুবককে হাতেনাতে আটক করেন। পরে তাকে বারান্দায় আটকে রেখে পুলিশকে খবর দিতে যান তারা। এ সুযোগে ওই যুবক বারান্দা থেকে লাফিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোবাইল চুরি যাওয়া ভুক্তভোগী নারী জানান, ‘গত শনিবার আমার মোবাইল চুরি হয়। আজ দুপুরে আমাদের ওয়ার্ডে আবারও মোবাইল চুরির সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে বারান্দায় আটকে রেখে আমি পুলিশ আনতে যাই। এসে দেখি সে বারান্দা দিয়ে লাফ দিয়েছে।’

এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক এস এম ফেরদৌস বলেন, ‘দুপুর দেড়টার দিকে জরুরি বিভাগে গুরুতর আহত অবস্থায় এক যুবককে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, ‘হাসপাতালে মোবাইল চুরির ঘটনায় তাকে আটক করা হয়। পরে যুবকটি হাসপাতালের ৪র্থ তলা থেকে লাফ দেয়। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Link copied!