× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৪:১৬ পিএম

মুন্সীগঞ্জে নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে ডিসি বরাবর স্মারকলিপি

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৪:১৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অগণতান্ত্রিক ও শিক্ষাবিরোধী কার্যক্রম বন্ধ করে সুষ্ঠু ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে মুন্সীগঞ্জ শাখার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনটির জেলা সভাপতি মুহাম্মদ রাজুর নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, ছাত্রী বিষয়ক সম্পাদক ফাইজা রহমান নুর, কার্যকরী সদস্য গোলাম মোর্শেদ আসিফ, নূর আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে ক্যাম্পাসে চলমান বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখ করা হয়- গোপন সাংগঠনিক তৎপরতা, ঘৃণামূলক প্রচারণা ও সাইবার বুলিং, পেশিশক্তির প্রদর্শন ও ভয়ভীতির পরিবেশ সৃষ্টি এবং বহিরাগত ও অছাত্রদের অবাধ অনুপ্রবেশ।

এসব সমস্যার সমাধানে সংগঠনটি কয়েকটি দাবি উত্থাপন করে। দাবিগুলোর মধ্যে রয়েছে- অভিযোগ তদন্তে স্বতন্ত্র কমিটি গঠন, পেশিশক্তি ও আধিপত্যবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়ন, পরিচয়পত্রভিত্তিক প্রবেশ ব্যবস্থা নিশ্চিত করা এবং দলীয় প্রভাবমুক্ত, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলা।

এ বিষয়ে সংগঠনের সভাপতি মুহাম্মদ রাজু বলেন, ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনসহ বিভিন্ন ন্যায্য আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে ভূমিকা রেখে আসছে। তবে এখনও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিছু রাজনৈতিক ছাত্র সংগঠনের অগণতান্ত্রিক কর্মকাণ্ড শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত করছে।’

তিনি আরও বলেন, ‘বৈষম্যমুক্ত, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সূচনা হওয়া উচিত শিক্ষাঙ্গন থেকেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে আমরা আশা করছি।’

Link copied!