× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৬, ২০২৬, ১১:২৯ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৬, ২০২৬, ১১:২৯ এএম

মুন্সীগঞ্জের গজারিয়া অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়া অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ছবি : সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বুধবার (৬ মে) ভোর থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার লাঙ্গলবন্দ ব্রিজে ত্রুটির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে যানজট ধীরে ধীরে বিস্তৃত হয়ে গজারিয়া পর্যন্ত পৌঁছে যায়।

সরেজমিনে দেখা গেছে, গজারিয়া অংশে ঢাকা অভিমুখী সড়কের দীর্ঘ এলাকায় যানবাহন স্থবির হয়ে আছে। জামালদী মেঘনা সেতু থেকে ভবেরচর পর্যন্ত সড়কে বাস, ট্রাক, লরি, মাইক্রোবাস ও প্রাইভেটকারের দীর্ঘ সারি দেখা গেছে।

এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অফিসগামী যাত্রীরা। অ্যাম্বুলেন্স ও ওষুধবাহী গাড়িসহ জরুরি সেবার যানবাহনও ধীরগতিতে চলাচল করছে।

মালবাহী ট্রাকচালক শাহাবুদ্দিন জানান, দাউদকান্দি থেকে এসে তিনি প্রায় এক ঘণ্টা ধরে যানজটে আটকে আছেন এবং যানবাহন খুব ধীরে এগোচ্ছে।

স্থানীয় টেঙারচর গ্রামের বাসিন্দা রনি মিয়া বলেন, হঠাৎ এমন যানজটে পড়ে অফিসে যেতে দেরি হয়ে গেছে। গুরুত্বপূর্ণ এই মহাসড়কে বারবার যানজট হওয়ায় ভোগান্তি বাড়ছে।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, লাঙ্গলবন্দ ব্রিজে ত্রুটির কারণে সেখান থেকে যানজট শুরু হয়ে গজারিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ কাজ করছে। উল্টো পথে যান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং দ্রুত যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!