ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

মুন্সীগঞ্জে বাস-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৯:৪৬ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত।

শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার লস্করপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে নিহত হয়েছেন, নসিমনের যাত্রী শ্রীনগর উপজেলার বাড়িখাড়া (মুনিপাড়া) গ্রামের দুলাল চন্দ্র (৪৫) ও মদনখালী গ্রামের নসিমনের চালক মজনু (৩০)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বাড়ৈখালী থেকে গুলিস্তানগামী যাত্রীবাহী বৈশাখী পরিবহন লস্করপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনায় নসিমনের চালক ও এক যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় জনগণ, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।