× UCB Sticker Card
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৫:০৪ পিএম

সিরাজদিখান

সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৫:০৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মোবাইল নিষিদ্ধ করে পরিপত্র শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছেও পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ। গত ২৬ জুলাই জারি করা পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলতে এবং শ্রেণিকক্ষের শৃঙ্খলা বজায় রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমে জানিয়েছেন ইউএনও রুম্পা ঘোষ।

পরিপত্রে বলা হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনের প্রতি আসক্তি উদ্বেগজনক হারে বাড়ছে, যা তাদের পড়াশোনার পরিবেশ ও মনোযোগে নেতিবাচক প্রভাব ফেলছে।

শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনের স্বার্থে শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা প্রয়োজন। একই সঙ্গে শ্রেণিকক্ষে শিক্ষকরা মোবাইল ফোন ব্যবহার করলে পাঠদানে বিঘ্ন ঘটে এবং শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হয়। এ অবস্থায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার বন্ধ এবং ক্লাস চলাকালে শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত রাখার জন্য প্রতিষ্ঠানপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Link copied!