× UCB Sticker Card
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৩:৩৮ পিএম

বাউবির নতুন ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৩:৩৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নবনিযুক্ত কোষাধ্যক্ষ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তার দীর্ঘ একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা, সুশাসন, স্বচ্ছতা এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

এ ছাড়াও নবনিযুক্ত ট্রেজারারের দায়িত্বভার গ্রহণকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি এম আহমেদ হুসেইনসহ ডিন, পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। গত ২৭ জুলাই সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ১৫(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ প্রদান করা হয়।

ট্রেজারার হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর অথবা অবসর গ্রহণের তারিখ, যেটি আগে ঘটে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন। এ ছাড়া তিনি উপর্যুক্ত পদে তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন ও সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের গ্রেড-২ অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে প্রথম শ্রেণিতে বি.কম, (অনার্স) ও এম.কম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে অস্ট্রেলিয়ার University of Southern Queensland থেকে এমবিএ (Major in e-Business) এবং মালয়েশিয়ার Universiti Utara Malaysia (UUM) থেকে Relationship Marketing বিষয়ে পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন।

প্রায় আড়াই দশকের বর্ণাঢ্য শিক্ষকতা ও প্রশাসনিক জীবনে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, দারুল ইহসান বিশ্ববিদ্যালয় এবং কুইন্স ইউনিভার্সিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রভাষক ও সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান, এমবিএ (ইভিনিং) প্রোগ্রামের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন। বাউবিতে যোগদানের আগ পর্যন্ত অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। উল্লেখ্য, তিনি North South University, East West University, Bangladesh University of Professional (BUP)সহ বিভিন্ন প্রথিতযশা বিশ্ববিদ্যালয়ে Visiting Professor হিসেবে কাজ করেছেন।

ড. ইসলাম দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। গবেষণা ও একাডেমিক অঙ্গনে অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম একজন সুপরিচিত গবেষক। Relationship Marketing, Consumer Behavior, Microfinance এবং Structural Equation Modelling (SEM) তার বিশেষ গবেষণার ক্ষেত্র। দেশ-বিদেশের স্বনামধন্য জার্নালে তার উল্লেখযোগ্যসংখ্যক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। পাশাপাশি গবেষণা, প্রশিক্ষণ ও একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের জন্য তিনি অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, মালদ্বীপ, সৌদি আরব ও ভারতসহ বিভিন্ন দেশ সফর করেছেন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিবার নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং উন্নয়ন কার্যক্রমে তার দীর্ঘ অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্ববিদ্যালয় পরিবার প্রত্যাশা করছে।

ড. ইসলাম রাজধানী ঢাকায় ০৭ জুলাই, ১৯৭৪ সালে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যাসন্তানের জনক ও তার সহধর্মিণী ড. আফিয়া আরাফাত East West University-তে ইংরেজি বিভাগে, সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

রূপালী বাংলাদেশ

Link copied!